https://www.dailyshamolbangla.com/
এফ এ নয়নঃ
টঙ্গী থানা যুবলীগের প্রভাবশালী সদস্য বিল্লাল হোসেন মোল্লার বাবা, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা হাজী মমিন উদ্দিন মোল্লা (১০৫) গতকাল শনিবার ৩টা ১০মিনিটে উত্তরা আই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাত ৯ টায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, দৈনিক যায়যায়দিন টঙ্গী প্রতিনিধি রেজাউল কবির রাজিব।