1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওমান সুলতানের ইন্তেকালে শ্রদ্ধা জানাতে দূতাবাসে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ওমান সুলতানের ইন্তেকালে শ্রদ্ধা জানাতে দূতাবাসে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৪৯০ বার

নিজস্ব প্রতিবেদক : ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাঈদের ইন্তেকালে গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানাতে আজকে ঢাকাস্থ ওমানের দূতাবাসে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব ডাঃ শফিকুর রহমান। এসময় তিনি শোক বইতে স্বাক্ষর ও দোয়া করে বলেন, “আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন”

এসময় তিনি ওমানের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন এবং তার মাধ্যমে ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদকে স্বাগত ও অভিনন্দন জানান। তিনি বলেন, অচিরেই ওমানের জনগণ এই শোক কাটিয়ে উঠতে সক্ষম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন। ওমানের সাথে বাংলাদেশের অতীতের ন্যায় ভবিষ্যতেও পারস্পরিক সুসম্পর্ক অব্যাহত থাকবে বলে জামায়াত আমীর আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net