ঢাকা   ১১:৫৪:২০ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

চকরিয়ার মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসায় বই বিতরণ উৎসব পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারি, ২০২০
  • ৪৪৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ার মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসায় জাতীয় বই বিতরণ উৎসব-২০২০ বুধবার ১জানুয়ারি মাদরাসা মিলনায়তনে বর্ণাঢ্যভাবে পালিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বছরের নতুন বই বিতরণের মধ্যদিয়ে এ উৎসব সম্পন্ন হয়।
মাদরাসা সুপার ও সচিব মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকীর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা রুহুল আমিন মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. মুজিবুল হক। এসময় মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে মাদরাসা সভাপতি মুজিবুল হক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের নূরানী শাখার শতাধিক শিক্ষার্থীর জন্য দ্বীনি পড়ালেখার মান নিশ্চিত করতে ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষা উপকরণ চক, ডাস্টার ও লেখার বোর্ড ‘সিলেট’ দেওয়ার ঘোষণা দেন। পরে মাদরাসার উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা আবদুর রহমান নিজামী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি