1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আলো ব্লাড ডোনেশন ক্লাবের শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

চৌদ্দগ্রামে আলো ব্লাড ডোনেশন ক্লাবের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৩৭১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ‘এ্যডভান্সড লাইফ অর্গানাইজেশন (আলো)’ এর সার্বিক তত্ত্বাবধায়নে “আলো ব্লাড ডোনেশন ক্লাব” চৌদ্দগ্রাম শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার পৌরসভা চত্ত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. মিজানুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, আলো ব্লাড ডোনেশন ক্লাবের কেন্দ্রীয় সভাপতি আবদুর রব লাভলু, আলো ব্লাড ডোনেশন ক্লাব চৌদ্দগ্রাম উপজেলা শাখার উপদেষ্টা মো. ওয়ালী উল্লাহ্ পারভেজ। আলো ব্লাড ডোনেশন ক্লাব চৌদ্দগ্রাম উপজেলা শাখার তদন্ত বিষয়ক সম্পাদক মো. সাঈদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলো ব্লাড ডোনেশন ক্লাব চৌদ্দগ্রাম উপজেলা শাখার উপদেষ্টা মো. সাইফুল ইসলাম সাইমন, সবুজ আহম্মেদ, পৌর আ’লীগ নেতা ইদ্রীস মিয়াজী, পৌর কাউন্সিলর মো. ইউনুস মিয়া, পৌর যুবলীগ নেতা মো. ফরাস উদ্দীন রিপন, উপজেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি মোসা. রহিমা আক্তার শিল্পী, আলো ব্লাড ডোনেশন ক্লাব চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মো. রুবেল মজুমদার, সহ-সভাপতি মো. মহসিন, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রিয়াদ হোসেন নাহিম, তথ্য বিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন, সদস্য নিয়াজ আহমেদ মুন্না প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net