1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন 

নবীনগরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৪১২ বার

আইকে ইব্রাহীম:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার জল্লা গ্রামের দুই সন্তানের জননী মর্জিনা বেগম (২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। শনিবার সকালে পুলিশ মর্জিনা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘটনার বিবরণে জানা যায়, নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা সাদেক মিয়া গত দেড় বছর আগে জল্লা গ্রামে ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। ঘটনার দিন সকালে তার স্ত্রী মর্জিনা বেগমের সাথে সাংসারিক বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে ঝগড়া-বিবাদ শেষে সাদেক মিয়া কাজে চলে যাওয়ার পর ঘরের দরজা লাগিয়ে মর্জিনা বেগম ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পাশের রুমে থাকা মর্জিনার শাশুড়ী তার ছেলের বউয়ের কোন সাড়া শব্দ না পেয়ে বেড়া ভেঙ্গে ঘরে প্রবেশ করে মর্জিনাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়। নিহত মর্জিনা বেগমের বাপের বাড়ি উপজেলার মহেশপুর গ্রামে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net