1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মতপার্থক্য থাকা সত্ত্বেও বাংলাদেশে বিশ্ব ইজতেমা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

মতপার্থক্য থাকা সত্ত্বেও বাংলাদেশে বিশ্ব ইজতেমা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০
  • ৩৮৭ বার

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির দুটি অংশের মধ্যে মতপার্থক্য রয়েছে। শত মতপার্থক্য থাকা সত্ত্বেও বাংলাদেশে বিশ্ব ইজতেমা হবে এবং হচ্ছে। আসন্ন ৫৫তম বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দান ও এর আশপাশে আইনশৃংখলা পরিস্থিতি জোরদার করা হবে। বিদেশী মুসল্লিদের ভিসার সমস্যা অতিদ্রুততার সঙ্গে সমাধান করা হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ‘টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমা সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম অবহিতকরণ ও আইনশৃংখলা বিষয়ক’ মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির (মাওলানা জুবায়ের পন্থী) শীর্ষ মুরুব্বী প্রকৌশলী মেজবাহ উদ্দিন, শীর্ষ মুরুব্বি মাওলানা ওয়াসিফুল ইসলাম (মাওলানা সা’দ আহমদ কান্ধলভীপন্থী) প্রমুখ।
এসময় গাজীপুর সিটির করপোরেশনের পক্ষ থেকে বিশ্ব ইজতেমা আয়োজনে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তা তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net