1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোংলায় ৬ লাখ পিস ফাইসা মাছের পোনাসহ ৫ জন জেলে আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

মোংলায় ৬ লাখ পিস ফাইসা মাছের পোনাসহ ৫ জন জেলে আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
  • ৪৩১ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে বাগেরহাটের মোংলার বিদ্যারবাওন খাল এলাকা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ৬ লাখ পিস ফাইসা মাছের পোনাসহ ৫ জন জেলেকে আটক করেছে। পরে ফাইসা মাছের পোনাগুলো পশুর নদীতে অবমুক্ত ও ভ্রম্যমান আদালতের মাধ্যমে জেলেদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন ইমতিয়াজ আলম জানান, জেলেরা নদী থেকে আহরন নিষিদ্ধ ফাইসা মাছের পোনা ধরছে এমন খবরের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা মঙ্গলবার বিকাল ৫ টায় অভিযান নামে। এসময়ে মোংলার বিদ্যারবাওন খাল এলাকায় একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ৬ লাখ পিস ফাইসা মাছের পোনাসহ ৫ জন জেলেকে আটক করা হয়। পরে মোংলার নিবার্হী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আটক জেলেদের ২০ হাজার টাকা জরিমানা ও মোংলা উপজেলা মৎস্য কর্মকতার্র উপস্থিতিতে ফাইসা মাছের পোনা পশুর নদীতে অবমুক্ত করা হয়।
মোংলা কোস্টগার্ডের এই অপারেশান কর্মকতার্ জানান, তাদের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net