ঢাকা   ০২:৩৯:০৭ এএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রায়াত্ব বন্ধ কারখানাগুলো শ্রমিকদের স্বার্থে চালু করা হবে : টঙ্গীতে শিল্পমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০
  • ৬১৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ এ নয়নঃ
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, অচিরেই রাষ্ট্রায়াত্ব বন্ধ কারখানাগুলো শ্রমিকদের স্বার্থে চালু করা হবে। অধুনিক সংযোজন প্লান্টের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মঙ্গলবার বিকেলে টঙ্গী বাজার এলাকায় এটলাস বাংলাদেশ লিমিটেডের অাধুনিক সংযোজন প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, মোটর সাইকেল সংযোজন শিল্পে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আধুনিক সংযোজন প্লান্টের মাধ্যমে মোটরসাইকেল উৎপাদনের পাশা-পাশি এয়ার ফিল্টার ও ফ্যান প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকারি জমি, জনবল, যন্ত্রপাতি ও সম্পদের ব্যবহার নিশ্চিত করা গেলে নতুন পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়বে। এতে প্রতিষ্ঠানের নতুন কর্মসংস্থানের পাশা-পাশি দেশীয় শিল্প বিকাশে সক্রিয় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, দেশের রাষ্ট্রায়াত্ব পরিত্যক্ত কারখানাগুলো বিক্রি না করে কর্মসংস্থান ও দেশের শিল্প বিপ্লব বাস্তবায়ন করছে বর্তমান সরকার।
বাংলাদেশ ইসপাত ও প্রকৌশল সংস্থার গ্রেড-১ এর চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি