ঢাকা   ০৭:১৪:০৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শ্রীনগরে ওরশে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ৫৬৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্রীনগর(মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে ওরশে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করে পালিয়েছে বখাটে। এঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে বুধবার দুপুরে দিকে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৪ জানুয়ারী রাত ১০ টার দিকে উপজেলার নাগরভাগ গ্রামে এঘটনা ঘটে। ওই গ্রামে ইসমাইল শাহ চিশতীর তিন দিন ব্যাপী ওরশ শুরু হয়। ওই রাতে হোগলা গাও গ্রামের কফিল উদ্দিনের ছেলে জুয়েল (২৪) ওরশে এসে মাদক সেবন করে ওরশের পাশের বাড়ির ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করে। বিষয়টি গ্রাম্য শালিসদারদের নজরে এলে তারা বিচারের ভার নেন। মঙ্গলবার শিশুটির শারীরীক অবস্থান অবনতি হলে সালিশদাররা বিষয়টি ভাসিয়ে দেন। পরে ধর্ষিতার বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি