ঢাকা   ০২:৩৭:২০ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

সরকারি বৃত্তি পেয়েছে চকরিয়া দারুল হিকমাহ একাডেমির ২২ শিক্ষার্থী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
  • ৪৮৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহজালাল শাহেদ, চকরিয়া: সরকারি বৃত্তি পেয়েছে চকরিয়ার উপজেলার শাহারবিল ইউনিয়নের রামপুরস্থ দারুল হিকমাহ একাডেমির ২২জন ছাত্র-ছাত্রী। এসব শিক্ষার্থী সম্প্রতি প্রকাশিত ইবতেদায়ি শিক্ষা সমাপনী ও জেডিসি পরীক্ষা-২০১৯ এর ফলাফলে জিপিএ-৫সহ কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়।
শনিবার ১৮জানুয়ারি চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠান থেকে দারুল হিকমাহ একাডেমির বৃত্তির জন্য মনোনীত ২২জন ছাত্র-ছাত্রী বৃত্তির এ টাকা গ্রহণ করেন। এসময় শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধান করেন দারুল হিকমাহ একাডেমির ইংরেজি শিক্ষক মো. টিপু সুলতান।
এব্যাপারে দারুল হিকমাহ একাডেমির অধ্যক্ষ মুহাম্মদ রিদুয়ানুল মোস্তফা টিপু মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমাদের শিক্ষদের নীবিড় তদারকি আর সচেতন অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ফলশ্রুতি হিসেবে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতীত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। তিনি প্রতিষ্ঠানের সফলতার এ ধারা যেনো অব্যাহত থাকে সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি