ঢাকা   ১১:৪৪:০৯ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

সরকার নতুন প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করছে : লক্ষ্যারচরে শুলশান আক্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০
  • ৪৪৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহজালাল শাহেদ, চকরিয়া:: চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে বিদ্যালয়ের সকল শিক্ষক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএসমি) কমিটি নিয়ে প্রাথমিক শিক্ষার মানউন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত মতবিনিময় সভায় লক্ষ্যারচর ইউনিয়নের অধীন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ এবং এসএমসি কমিটির সদস্যরা অংশগ্রহন করেন।

সোমবার ৬জানুয়ারি সকালে স্থানীয় লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তাফা কাইছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো.আবু জাফর ।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার বলেছেন, বর্তমান সরকার নতুন প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার মাধ্যমে মেধাবী সম্পদ হিসেবে গড়ে তুলতে এবং শিক্ষাখাতের অগ্রগতি উন্নয়নে কাজ করছেন। সেই আলোকে আমাদেরকে চকরিয়া উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার মানন্নোয়ন নিশ্চিত করতে হবে।

পাশাপাশি বিদ্যালয় গুলোকে পরিবেশগত উন্নত ও পরিবেশবান্ধব হিসেবে তৈরী করতে হবে। সেইজন্য বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং এসএমসি কমিটির সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধকল্পে শিক্ষকদেরকে হোম ভিজিট কার্যক্রম বাড়াতে হবে। সবসময় শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে হবে।

তিনি বলেন, শিক্ষকরা আন্তরিক ও দায়িত্ববান হলে শিক্ষার্থীরা মেধাবী হবে, ভালো ফলাফল করবে। আর এসএমসি কমিটি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে বিদ্যালয় হবে আধুনিক ও পরিবেশ সম্মত। তাই সেইদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, বর্তমানে চকরিয়া উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষাখাতের অভাবনীয় পরিবর্তন এসেছে। এই অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে। তারজন্য শিক্ষক এসএমসি কমিটির সবার মধ্যে সম্প্রীতি থাকতে হবে। সকলধরণের মনোমালিন্য পরিহার করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি