1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্কাউটে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেলো চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২২ শিক্ষার্থী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

স্কাউটে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেলো চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২২ শিক্ষার্থী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৪০৬ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: বাংলাদেশ স্কাউটে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননার স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২২জন ছাত্র-ছাত্রী।
সোমবার ২০জানুয়ারি নবম জাতীয় কাব ক্যাম্পুরী-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে শিক্ষার্থীরা এ পুরস্কার গ্রহণ করে। এদের নেতৃত্ব দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চকরিয়া উপজেলা স্কাউট লিডার মাস্টার মো. আনসারুল করিম।
২০২০সালে পিএস তথা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন যথাক্রমে স্কাউট মিজানুর রহমান, মো. তাওহিবুল সিয়াম বিরাজ, আহসান নেওয়াজ শাহী, মিজবাহ উদ্দিন, আমজাদ হোসেন পাভেল, আবু শাহাদাত মুহাম্মদ তাহমীদ, আশিফুল কাদের জয়, তানভীর মাহতাব হোসাইন ইনান, শাহরিয়ার হোসাইন অভি, আবু হুরাইরা জয়, অন্তর দে, আহমদুল হক তানছীফ, মোহাম্মদ এমরান হোসাইন, প্রত্যয় দাশ অরণ্য, নাঈম মুহাম্মদ সায়েদ, গার্ল ইন স্কাউট আসমা উল হুসনা উমা, জান্নাতুল মাওয়া মীম, আনিকা তাহসিন আমরিন, তাকিয়া তারান্নুম তুরিন, নুসরাত শারমিন তাকিয়া, শাহনাজ সুলতানা জুহি ও অর্পিতা বড়ুয়া বীথি।
উল্লেখ্য, ২০১৮ সালেও দেশের সর্বোচ্চ সংখ্যক পিএস অ্যাওয়ার্ড লাভ করে চকরিয়া কোরক বিদ্যাপীঠের স্কাউট গ্রুপ।
এদিকে ২০২০সালে স্কাউটে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ২২শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজী জাফর আলম ও প্রধান শিক্ষক মো. নুরুল আখের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net