ঢাকা   ০৬:৫৬:৩১ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি  এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার

হিন্দু বিয়ের আয়োজন করল কেরলের মসজিদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৫৭৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আন্তর্জাতিক ডেস্ক :
ধর্মের নামে মানুষকে বিভাজিত করার অভিযোগ উঠছে বর্তমান ভারতে। সেই আবহেই সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকল কেরলের আলাপুঝার চেরুভাল্লি মুসলিম জামাত মসজিদ। রবিবার এই মসজিদেই চার হাত এক হল হিন্দু বর-কনের।

মসজিদ কমিটি আয়োজন করেছিলেন এই বিয়ের। সেই মতো সাজানো হয়েছিল মসজিদ। সেই মসজিদ চত্বরে হিন্দু মতে শরৎ এবং অঞ্জুর বিয়ে দিলেন এক পুরোহিত। উপস্থিত ছিলেন দুই সম্প্রদায়েরই অতিথি। তাঁদের জন্য ছিল কেরলের ঐতিহ্যবাহী নিরামিষ ভোজও।

অঞ্জুদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভাল নয়। সেই কারণে মসজিদ কমিটির কাছে সাহায্য চেয়েছিলেন অঞ্জুর মা। মেয়ের বিয়ের আয়োজন করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। মায়ের সেই আর্জিতে সাড়া দেন মসজিদ কর্তৃপক্ষ। অঞ্জুকে বিয়ের উপহার হিসেবে ১০টি স্বর্ণমুদ্রা এবং দু’লক্ষ টাকা দিয়েছেন তাঁরা। হাজার লোকের খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল।

ফেসবুকে নবদম্পতি শরৎ এবং অঞ্জু, তাঁদের পরিবার এবং মসজিদ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর মতে, কেরল সব সময়েই সাম্প্রদায়িক সম্প্রীতির এমন সুন্দর উদাহরণ বহন করে এসেছে। এটা বজায় রাখতে হবে। ফেসবুকে শরৎ-অঞ্জুর বিয়ের ছবি শেয়ার করে বিজয়ন লিখেছেন, ‘‘এই বিয়ে এমন সময় হল, যখন দেশে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। কেরল ঐক্যবদ্ধ ছিল এবং আমরা ঐক্যবদ্ধই থাকব।’’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি