1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রস্ততি চলছে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রস্ততি চলছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারি, ২০২০
  • ৪১২ বার

এফ এ নয়ন :
টঙ্গীর তুরাগ তীরে ঝড় বৃষ্টি উপেক্ষা করেই এগিছে চলছে বিশ্ব ইজতেমার শেষ প্রস্তুতি। হুট করেই ঝড়বৃষ্টি দেখা দিলেও তা থামাতে পারেনি ধর্মপ্রাণ মুসুল্লিদের। মাত্র পাঁচদিন পর শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা-২০২০। ৫৫তম ইজতেমার আয়োজনে মুসল্লিদের জন্য প্রস্তত হচ্ছে ১৬০একর বিস্ক্রিত ময়দান। জেলাওয়ারী মুসল্লিরা ৮৪ খিত্তায় অবস্থান করবেন। ময়দানের পশ্চিম পার্শ্বে মুসল্লিদের তুরাগ নদী পারাপারে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মাণ করা হচ্ছে ৭টি ভাসমান ব্রিজ।
আগামী শুক্রবার ( ১০ জানুয়ারি) শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। ১২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। এরপর ৪দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৭জানুয়ারি শুরু হয়ে ১৯জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব। ইজতেমার প্রস্তুতি বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেন, ইজতেমা উপলক্ষে প্রথম পর্বে ৮ হাজার পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ইজতেমা ময়দানের প্রতিটি গেটে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চারপাশে স্থাপিত র‌্যাবের ১০টি ও পুলিশের ১৪টি ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম মুসুল্লিদের সার্বিক নিরাপত্তা ও সেবা নিশ্চিতকরণ বিষয়ে বলেন, মুসল্লিদের সেবায় ৪০০টি অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছে। ১৩টি গভীর নলকুপ দ্বারা সাড়ে ১৮কিলোমিটার পাইপ প্রতিদিন ৩ কোটি ৫৪ লাখ গ্যালন সুপেয় পানি সরবারহ নিশ্চতকরণ করা হয়েছে। ৬০০ ড্রাম ব্লিচিং পাউডার ও ২ হাজার লিটার কেরোসিন, ৬০টি ফগার মেশিন, নদীতে ৩টি নিরাপত্তা বেষ্টনী নির্মাণ, চতুর্দিকে মুসল্লিদের চলাচলে সুবিধার্থে ৭৫০টি বৈদ্যুতিক বাতির ব্যবস্থ করা হয়েছে। এছাড়া মুসল্লিদের চলাচলে সুবিধার্থে ধূলাবালি নিয়ন্ত্রণে গাড়ীর মাধ্যমে পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net