1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নতুন সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক নাসিমা খান মন্টি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নতুন সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক নাসিমা খান মন্টি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৪১৬ বার

এফ এ নয়নঃ
দেশের অনলাইন পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকদের সংগঠন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টোটাল নিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রধান সম্পাদক এ্যাড. মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সময় ডট কমের সম্পাদক ও আমাদের নতুন সময় পত্রিকার প্রধান সম্পাদক নাছিমা খান মন্টি।গতকাল শনিবার সকাল ০৯ঘটিকার সময় রাজধানীর উত্তরার কিং-ফিসার রেস্টুরেন্টে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এসময় নতুন ৯ সদস্যের আংশিক এ কমিটি ঘোষণা হয়।
নির্বাচিতদের মধ্যে নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হন- জয়ন্ত আচার্যে, যুগ্ম সাধারণ সম্পাদক – শাহাদাত জ্বামান স্বপন, অর্থ সম্পাদক – দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য – একেএম শরিফুল ইসলাম খান, মো: কামাল হোসেন, সৌমিত্র দেব ও সাব্বির আহমেদ রনি।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে এ্যাড. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান বিশ্বে অনলাইন গণমাধ্যম যেভাবে বিকশিত হয়েছে তাতে আগামীতে বিশ্বে একমাত্র গণমাধ্যম হিসেবে অনলাইন গণমাধ্যম স্বীকৃতি পাবে।
সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক, আমাদের অর্থনীতির সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, মীর আব্দুল আলিম, সৈয়দ হোসেন সৈকত, সাব্বির আহমেদ রনি, মোহসীন দিনু, খালেদ সাইফুল্লাহ, কামরুল হাসান শান্ত, এসএম আকাশ, সজিব খান, আইরিন খানসহ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ। দ্বি- বার্ষিক এ সাধারণ সভায় এসোসিয়েশনের ‘অপ্রতিরোধ্য’ নামে একটি স্যুভেনীরের মোড়ক উন্মোচন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net