ঢাকা   ১০:১২:৩৫ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

আধুনিক বিজ্ঞান মনষ্ক সুস্থ সবল জাতি গঠনে সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
  • ৪৮৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা :
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন- টেকসই উন্নয়নের লক্ষ্যে ৩০ অর্জন। চতুর্থ শিল্পবিল্পবের সফল অংশীদার হওয়ার লক্ষ্যে সরকার যোগ্য আধুনিক বিজ্ঞান মনষ্ক সুস্থ সবল একটি জাতি গঠনে সর্বাত্নক প্রচেষ্টা চালাচ্ছে।

এ মিলন মেলা এ আনন্দ এর মধ্যদিয়ে শিশুরা শারিরীক মানসিক ভবে সুস্থ সবল মানুষ হিসেবে গড়ে ওঠবে। সু নাগরিক হবে। আমরা তোমাদের এ পথ চলায় তোমাদের পাশে শেখ হাসিনার সরকার আছে। আমরা আছি,আমরা থাকব ইনশাল্লাহ।

আজ শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী এমপি ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড: সৈয়দ মো: গোলাম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মো: মাহাবুব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ,ঢাকা শিক্ষাবোর্ডেও চেয়ারম্যান মু জিয়াউল হক,কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো:আবদুস সালামসহ সিলেট,চট্টগ্রাম,রাজশাহী,যশোর,বরিশালশিক্ষাবোর্ডর চেয়ারম্যানগণ,কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর,পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির বর্ণাঢ্য আয়োজনে ৬ দিন ব্যাপী এই প্রতিযোগীতা শেষ হবে আগামী ২২ জানুয়ারি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় সারা দেশের ৪টি অঞ্চলের মোট ৮০৮ জন প্রতিযোগী ইভেন্টগুলোতে অংশগ্রহন করবেন।
এ্যাথলেটিক্স, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতায় বকুল অঞ্চল (চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা), গোলাপ অঞ্চল (খুলনা, বরিশাল), পদ্ম অঞ্চল (ঢাকা, ময়মনসিংহ) এবং চাঁপা অঞ্চল (রাজশাহী, রংপুর) এর মাধ্যমিকের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবে। কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লা জিলা স্কুল, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় ও নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই ৪টি ভেনুতে খেলা অনুষ্ঠিত হবে।

এ বছর শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার কেন্দ্রীয় বাজেট ৪৮ লক্ষ ৩ হাজার টাকা এবং সাংগঠনিক বাজেট ১১ লক্ষ ৪৩ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি