1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে বিভিন্ন যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

ঝিনাইদহে বিভিন্ন যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
  • ৫১৪ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহে বিভিন্ন যানবাহন থেকে ২ শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পুলিশ। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সালাহউদ্দিন জানান, উচ্চ আদালতের নির্দেশ মেনে ও সড়ক মহাসড়ক থেকে শব্দদুষণ দুর করতে রোববার শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে তারা।
এসময় বিভিন্ন চেকপোস্টে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানসহ ২ শতাধিক যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ভবিষ্যতে কোন যানবাহনে এ হর্ন ব্যবহার করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর মাজহারুল ইসলাম, সার্জেন্ট নাজমুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net