1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচিত হলে বুড়িগঙ্গাকে হাতিরঝিল আদলে সাজাব : মিলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচিত হলে বুড়িগঙ্গাকে হাতিরঝিল আদলে সাজাব : মিলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৪৬১ বার

আবদুল্লাহ মজুমদার ঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, নির্বাচিত হলে বুড়িগঙ্গাকে আবর্জনা ও দখলমুক্ত করে এ নদীকে হাতিরঝিলের ন্যায় সাজাব। অনেক ভূমিদুস্য সরকারি জায়গা দখল করে রেখেছে, এগুলো দখলমুক্ত করা হবে। ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে তাদের পুনর্বাসন করা হবে। রোববার মৌচাক থেকে শুরু করে মালিবাগ, কমলাপুর, মতিঝিল, সায়দাবাদ, যাত্রাবাড়ী, ডেমরা, মীরহাজিরবাগ, দয়াগঞ্জ, জুরাইন, পোস্তগোলা, নয়াবাজার, ইংলিশ রোড, বংশাল, হাজারীবাগ, নবাবগঞ্জ বাজার, বালুরঘাট ও কামরাঙ্গীরচরে দিনব্যাপী লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও বেশকয়েকটি পথসভায় ভোটারদের উদ্দেশে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন, দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। নির্বাচিত হলে আমার প্রথম কাজই দুর্নীতি নির্মূলে জেহাদ করা। জাতীয় পার্টি কখনই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। জাতীয় পার্টির কোনো নেতাকর্মী দুর্নীতিতে জড়িত নয়। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি আপনাদের বাসযোগ্য ও পরিচ্ছন্ন ঢাকা উপহার দেব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net