ঢাকা   ০১:০৪:০৯ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

নোয়াখালীতে ইয়াবাসহ আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০
  • ৪৩৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহবুবুর রহমান : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. সাইফুল (৩২) নামে এক মাদক বিক্রেতাকে ১৬১ পিস ইয়াবা সহ আটক করেছে কোষ্টগার্ড।

শুক্রবার উপজেলার চরকিং ইউনিয়নের ৯নংওয়ার্ডের চরকৈলাশ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাইফুল চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরককৈলাশ গ্রামের মো. মঈন উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানায় সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় থেকে ইয়াবার ব্যবসা করে আসছিলো।

হাতিয়া কোষ্টগার্ড সেটশন কমান্ডার লে: মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন ইয়াবা ব্যবসায়ী ইয়াবার একটি চালান নিয়ে চর ঈশ্বর বাংলাবাজার ঘাট থেকে তার নিজ বাড়ীতে আসছে।

পরে কোষ্টগার্ডের একটি টিম অভিযান চালিয়ে চরকিং ইউনিয়নের খাসের হাট এলাকার চরকৈলাশ গ্রাম থেকে মাদক বিক্রেতা সাইফুলকে ১৬১ পিস ইয়াবা সহ তার বাড়ী থেকে আটক করে।

এ ঘটনায় কোষ্টগার্ড বাদী হয়ে শুক্রবার সকালে হাতিয়া থানায় একটি মামলা করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি