ঢাকা   ০৪:০৫:৫৩ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের ব্যাতিক্রমি আয়োজন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাগেরহাটের শরণখোলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করে ‘সুন্দরবন ব্লাড ব্যাংক’ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। শরণখোলা প্রেসক্লাবের সামনে বটতলা চত্বরে সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাতিক্রমি এই উদ্যোগটি দৃষ্টি কেড়েছে সবার। এই সময়ের মধ্যে সংগঠনটি শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেছে।
সংগঠনটির চেয়ারম্যান এইচ.এম ইসমাইল জবিহুল্লাহ বলেন, ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়। শিশুসহ ছাত্রছাত্রী ও বিভিন্ন বয়সের একশরও বেশি মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। এছাড়াও ক্যাম্প ঘিরে উৎসুক মানুষের ভিড় ছিলো প্রচুর।
ক্যাম্পে রক্তের গ্রুপ পরীক্ষা করেন রেজিস্ট্রার্ড প্যাথলজিষ্ট মো. আব্দুল আলীম এবং সহযোগীতায় ছিলেন সংগঠনের সেক্রেটারী মাহদী হাসান জুনায়েদ ও সদস্য মো. হাসান। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি