1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এয়ারপোর্টে নামতে দেয়া হবে না- মাওলানা আউয়াল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক

এয়ারপোর্টে নামতে দেয়া হবে না- মাওলানা আউয়াল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪১ বার

মাহামুদুল হাসান হৃদয় (নারায়ণগঞ্জ) : ‘ভারতে মুসলিম নিধন বন্ধ না হলে মোদীকে বাংলার এয়ারপোর্টে নামতে দেয়া হবে না। শুক্রবার(২৮ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ ওলামা পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি হুশিয়ারী দিয়ে নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা আব্দুল আউয়াল বলেছেন,বাংলাদেশের লক্ষ জনতার রক্ত বয়ে যাবে। আল্লামা আহমদ শফিকে নিয়ে আমরা রাজপথে নামবো। মোদীর বিমানকে আমরা আটকে দেবো।

(২৮ ফেব্রুয়ারী) শুক্রবার নারায়ণগঞ্জ ওলামা পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ হুশিয়ারী দেন। শহরের বিভিন্ন মসজিদের বিপুলসংখ্যক মুসল্লী এতে অংশগ্রহণ করেন।

’সম্প্রতি ভারতের দিল্লিতে অব্যাহত দাঙ্গার ঘটনার প্রতিবাদে প্রায় ঘন্টাব্যাপী এ সমাবেশের কারণে বঙ্গবন্ধু সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেছে নারায়নগঞ্জের ক্ষুদ্ধ তৌহিদী জনতা।

সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন কাসেমী, যুগ্ম সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, ওলামা পরিষদ নেতা মাওলানা ইসমাইল আব্বাসী, মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা আমানুর হোসাইন প্রমুখ।

হেফাজত ইসলামের নেতা আব্দুল আউয়াল বলেন, ‘বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান করতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে অতিথি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে অনুরোধ করতে চাই, আপনার বাবার একশ’ বছর পূর্তি অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে করতে চাইলে অনতিবিলম্বে মোদীর পক্ষ থেকে ভারতে মুসলমান নিধন বন্ধ করতে হবে।’

সরকারের প্রতি হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা ছোট্ট করে অওয়াজ দিয়ে যাচ্ছি। এখনও পরিকল্পনার ষোলো-সতেরো দিন বাকি। এর মধ্যে ভারতে মুসলিম হত্যা না কমলে বাংলাদেশে আগুন জ্বলতে থাকবে। আপনার বাবা, জাতির পিতার অনুষ্ঠান আপনি সুন্দরভাবে করতে পারবেন না। বারবার বলে যাচ্ছি, আমাদেরকে ছোট্ট নজরে দেখবেন না। আমরা এখন ছোট্ট করে বলতেছি, এই ছোট্ট কথা কিন্তু সারাদেশে ছড়িয়ে যাবে।’

আব্দুল আউয়াল বলেন, ‘আমার মুসলমান ভাইদের হত্যা করা হচ্ছে আর মোদী সরকার এসে রঙের গান গাইবা তা হতে দেবো না। আমরা বাংলাদেশের মুসলমান আঙুল চুষবো না। মুসলিম উগ্রপন্থী নয়। আমরা শান্তিপ্রিয়। আমরা কোন সংখ্যালঘুর উপর আক্রমন করবো না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের সমালোচনা করে হেফাজতে ইসলামের এই নেতা বলেন, ‘এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার নয়। আমাদের দেশে যখন গন্ডগোল শুরু হবে তখন সেটাকেও অভ্যন্তরীণ ব্যাপার বলে চুপ থাকবেন, ভিন্ন কোন কথা বলতে পারবেন না। মুসলমান নিধন আমরা মেনে নেবো না। এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি কোন প্রতিবাদ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেবো।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net