1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

মাগুরায় ১৮ জেলার ৭২  টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে ৩য় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন (টিএলএ) টেনিস টুর্নামেন্ট  ৩ সেপ্টেম্বর  বৃহস্পতিবার বিকেলে মাগুরা জেলা টেনিস ক্লাবের সেন্টার কোর্টে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা।

 

 

মাগুরার জেলা প্রশাসক ও জেলা টেনিস ক্লাবের সভাপতি মোতাকাব্বির আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে টেনিস সংশ্লিষ্ট ব্যক্তি, খেলোয়াড় ও আয়োজকদের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শুরু হয় প্রতিযোগিতার মূল পর্বের খেলা।

 

 

উদ্বোধনী ম্যাচে ৪৫ বছর ও তদূর্ধ্ব গ্রুপে খুলনার মাসুদ-মোশাররফ জুটির মুখোমুখি হয় পিরোজপুরের শহীদ-সাব্বির জুটি। ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। খেলা দেখতে সেন্টার কোর্টে উপস্থিত হন টেনিসপ্রেমী দর্শকরাও।

 

 

আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে ৪২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। অংশ নেওয়া ৭২ জন খেলোয়াড়কে বয়সভিত্তিক দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছেন ৪৫ বছরের কম বয়সী খেলোয়াড় এবং অন্য গ্রুপে রয়েছেন ৪৫ বছর ও তদূর্ধ্ব বয়সীরা।

 

 

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং মাগুরা জেলা টেনিস ক্লাবের সহযোগিতায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাগুরা জেলা স্টেডিয়াম-সংলগ্ন জেলা টেনিস ক্লাব ও ইনডোর টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

 

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার মাগুরা প্রেসক্লাব। স্পন্সর হিসেবে রয়েছে আরিয়ানের হেলমেটস ও খান ওয়ারিয়র্স স্পোর্টস ক্লাব।

 

 

আয়োজক কমিটির সদস্য হামিমুর রহমান বলেন, টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের এ আয়োজন ইতোমধ্যে দেশের টেনিস অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। এবারের প্রতিযোগিতায় ১৮টি জেলা থেকে ৭২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। টুর্নামেন্ট সফল করতে জেলা প্রশাসন ও মাগুরা জেলা টেনিস ক্লাব সর্বাত্মক সহযোগিতা করছে।

 

 

তিনি বলেন, মাগুরায় ইনডোর টেনিস কমপ্লেক্স থাকায় খেলোয়াড়দের মধ্যে এ প্রতিযোগিতা নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে। ইনডোর ও আউটডোর—দুই ধরনের কোর্ট সুবিধা থাকায় আবহাওয়া প্রতিকূল হলেও নির্ধারিত সময়ে খেলা চালিয়ে নেওয়া সম্ভব হবে।

 

 

এর আগে গত বছরও টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাগুরায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবারও মাগুরাকে প্রতিযোগিতার ভেন্যু করা হয়েছে।

 

 

গত আসরে মাগুরার খেলোয়াড়দের সর্বোচ্চ সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। এবার নিজেদের মাটিতে আরও ভালো ফল করে শিরোপা জয়ের লক্ষ্যে লড়াই করছেন স্থানীয় খেলোয়াড়রা।

 

 

দেশের বিভিন্ন জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে এ টুর্নামেন্ট মাগুরায় টেনিসের প্রসার ও জনপ্রিয়তা আরো বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা প্রত্যাশা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net