1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি

এস.এম.জাকির, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর বিজয়ারাম বিহারে ডাকাতদল হামলা দিয়ে নগদ টাকাসহ ৮০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল ১২ সেপ্টেম্বর ভোর রাতে স্বশস্ত্র ডাকাতদল হাশিমপুর বিজয়ারাম বিহারে হামলা দিয়ে বৌদ্ধ ভিক্ষু জ্ঞান রক্ষিতকে অস্ত্রের মুখে একটি কক্ষে জিম্মি করে রেখে তার নিকট থেকে চাবি নিয়ে আলমারিতে থাকা নগদ ৩০ হাজার টাকা, দানবক্স ভেঙ্গে আনুমানিক ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা মূল্যের সাউন্ডবক্সসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন জ্ঞান রক্ষিত ভিক্ষু। খবর পেয়ে স্থানীয় মেম্বার শফিউল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, ডাকাতদল বৌদ্ধ বিহারের পাশ দিয়ে পেয়ারা বাগানে যাওয়ার পথে ফখরুল, নাজিম উদ্দিন, মো. ইউছুফ, মো. আবছার, আবদুল নবী, অলি আহমদ বুচুকে অস্ত্রের মুখে জিম্মি করে বিহারের দেওয়ালের সাথে টেকিয়ে ডাকাতি সংঘঠিত করে। অলি আহমদ বুচু বলেছেন, তারা ভোর রাতে পেয়ারা বাগানে যাওয়ার পথে ডাকাতদল একটি হাইচ নিয়ে আসে। তাদেরকে মাঝ পথে পেয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দেয়ালে টেকিয়ে রাখে। বৌদ্ধ মন্দিরে ডাকাতি শেষে তাদের থেকে নেয়া মোবাইল ফেরত দিয়ে কোনো রকম চালাকি না করে বাগানে চলে যাওয়ার কথা বলেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতেরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছর, প্রত্যেকের পরনে কালো হাফ পেন্ট, কালো গেঞ্জি, মুখে মুখোশ পড়া ছিল। এই ব্যাপারে বিহার পরিচালনা কমিটির সভাপতি সঞ্চয়ন বড়ুয়া বলেছেন, এইভাবে যদি ধর্মীয় প্রতিষ্ঠানে ডাকাতি সংঘঠিত হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়। এই ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে অবহিত করেছেন। এই ব্যাপারে তিনি লিখিতভাবে থানায় অভিযোগ করবেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চিহ্নিত ডাকাতদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানান। এই ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেছেন, এটা ডাকাতি বা চুরি কিছুই ঘটে নাই, এটা দস্যুতা। এটা বৌদ্ধ বিহার নয়, ভান্তের বাসস্থান। উল্লেখ্য যে, গত ৬ সেপ্টেম্বর দোহাজারী হাছানদন্ডী এলাকায় ৩ বসতগৃহে ডাকাতি সংঘঠিত হয়। এই সময় ডাকাতদল ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৮০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ২৬ আগস্ট সাতবাড়িয়া পলিয়া পাড়ার মোজাম্মেল হকের ঘরে ডাকাতদল হানা দিয়ে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লক্ষ টাকাসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাছাড়া গত ১৫ দিনে চন্দনাইশে ৪ বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। গত ১২ আগস্ট দিবাগত রাতে বৈলতলী জামতল সংলগ্ন এলাকায় প্রবাসী মো. বেলাল হোসেনের বাড়িতে ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা, সাড়ে ৬ ভরি স্বর্ণালংকারসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ১৬ আগস্ট দিবাগত রাতে পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া আবু তালেব মুন্সির বাড়ির মাইক্রো চালক সামশুল ইসলামের বাড়িতে ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ ২৭ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ২৩ আগস্ট দিবাগত রাতে দক্ষিণ গাছবাড়িয়া নতুন পাড়ার খায়ের আহমদের বাড়িতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে নগদ টাকা, ১২ ভরি স্বর্ণালংকারসহ ২৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net