ঢাকা   ০৭:০৪:০২ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না : তাবিথ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে কিছু ভোট কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার কিছু পরে গুলশান-২ নম্বরে আল মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এ অভিযোগ করেন তিনি।

তাবিথ বলেন, আমরা জানতে পেরেছি কিছু কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা চাই নির্বাচনের পরিবেশ যেন সুষ্ঠু থাকে। ভোটের মাধ্যমে আমরা বিজয়ী হব।

এর আগে, তাবিথ আউয়ালের সঙ্গে ভোট প্রদানের সময় তার বাবা আব্দুল আউয়াল মিন্টু, তার স্ত্রী নাছরিনা আউয়ালসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাবিথ আউয়াল ভোট দেওয়ার পর তার বাবা আব্দুল আউয়াল মিন্টু ও তার মা একই কেন্দ্রে ভোট দেন।

এ দিন সকাল পৌনে সাতটার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে যান তাবিথ। ভোট প্রদান শেষে বিজয় চিহ্ন দেখান তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৩১৮টি ভোট কেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোট কক্ষ রয়েছে। এবারের ভোটে ঢাকা উত্তরে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন ভোটার ভোট দেবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি