1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোচিং বাণিজ্যসহ কোন অনৈতিককাজে লিপ্ত না থাকার আহ্বান শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনির - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

কোচিং বাণিজ্যসহ কোন অনৈতিককাজে লিপ্ত না থাকার আহ্বান শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনির

নবীগঞ্জের দিনারপুর কলেজের একাডেমিক ভবন উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬৮ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য। দেশ আজ শিক্ষায়, খাদ্যে অনেকদূর এগিয়ে গেছে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন- কোচিং বাণিজ্যসহ কোন অনৈতিককাজে লিপ্ত থাকবেন না। নোট ও গাইড বইর জন্য শিক্ষার্থীদের চাপ দেবেন না। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন- জিপিএ-৫ পাওয়ার জন্য সন্তানদের চাপ দেবেননা। সন্তান তার যোগ্যতা অনুযায়ী ফলাফল অর্জন করবে। বর্তমান সরকারের পরিকল্পনা প্রত্যেক উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করে কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা মন্ত্রী গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে সুধি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি ডাঃ আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোঃ শাহনেওয়াজ মিলাদ, মৌলভীবাজার-হবিগঞ্জ জেলার সংরক্ষিত আসনের মহিলা এমপি জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের ভিসি ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি এডঃ আবুল ফজল প্রমুখ।¬
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইমাদাদুর রহমান মুকুল। কলেজের ইংরেজি প্রভাষক মোশারফ আলী মিঠু পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক মোঃ আব্দুল হাসেম। গীতাপাঠ করেন প্রভাষক দুলাল দেব।
এর আগে মন্ত্রী দিনারপুর কলেজ একাডেমিক ভবনের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net