1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া আমজাদিয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

চকরিয়া আমজাদিয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৭২ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল শনিবার ১ফেব্রুয়ারি মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা কাইছার। এসময় মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফয়েজ উল্লাহ নূরী, দাতা সদস্য মাওলানা আনিসুর রহমান, শিক্ষকদের মধ্যে মাওলানা কফিল উদ্দিন এম.এ, অধ্যাপক মাহমুদুল হক, অধ্যাপক গিয়াস উদ্দিন, মাওলানা মো. ইয়াকুব, মাস্টার আলী হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল আবছারসহ মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আ.ক.ম ছাদেক।
এদিকে একইদিন দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানের পূর্বে স্থানীয় সংসদ সদস্য জাফর আলম এমপির বিশেষ চাহিদার প্রেক্ষিতে প্রাপ্ত বরাদ্দের ৩কোটি ২৪লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য ৪তলা বিশিষ্ট নতুন একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
এসময় মাদরাসার অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, স্থানীয় চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, উপাধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ নূরী, দাতা সদস্য মাওলানা আনিসুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চকরিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মো. পারভেজ, এমপির ব্যক্তিগত সহকারী সালেহ উদ্দিন সুজন, এমপির ব্যক্তিগত ক্যামেরা পারসন মো. জালাল উদ্দিন ও গোলাম মোস্তফা পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net