1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় নির্বাচনের পর হরতাল দেননি, এখন কেন, জবাবে যা বললেন রিজভী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

জাতীয় নির্বাচনের পর হরতাল দেননি, এখন কেন, জবাবে যা বললেন রিজভী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকার দুই সিটির ভোটে কারচুপির অভিযোগ তুলে ভোট ডাকাতদের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর কর্মসূচি দেয়ার কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির ডাকা হরতাল চলাকালে রোববার সকাল ৯টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থান নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনের পরে হরতাল দেননি, এখন কেন দিলেন? এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, কারণ একটাই- ক্ষমতাসীনরা মানুষের কাছে সরকার হরতাল সম্পর্কে নানাভাবে বিকৃত তথ্য দিয়েছে। এখন হরতাল দিয়েছি এজন্য যে- মানুষের কাছে এটাই প্রমাণ করা যে হরতাল কোনো বিধ্বংসী অথবা জঙ্গি কর্মসূচি নয়। যুগে যুগে গণতান্ত্রিকামী-স্বাধীনতাকামী মানুষেরাই হরতাল দিয়েছেন।

উদাহরণ টেনে তিনি বলেন, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা হরতাল দিয়েছেন। হরতাল হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের একটা ভাষা। সেই ভাষাটাই আমরা প্রয়োগ করছি। কিন্তু নানা সময়ে সরকার এটাকে নানা ধরনের অপব্যাখ্যা দিয়েছে। কিন্তু আমরা মনে করি, এ উপলব্ধিটা মানুষের মধ্যে এসেছে।

উল্টো প্রশ্ন রেখে রিজভী বলেন, তখন দিইনি বলে এখন হরতাল দেয়া যাবে না এমন তো কোনো কথা নেই। অন্যায়, অবিচার, জনগণের সঙ্গে প্রতারণার পরিমাণ এত বেশি হয়ে গেছে যে এখন আমাদের তীব্র থেকে তীব্রতর আন্দোলন কর্মসূচি দিতে হবে। সেই আন্দোলনেরই একটা ধাপ হচ্ছে হরতাল।

এসময় রিজভীর পাশে ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, নিপুন রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ কয়েকজন নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net