1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগী হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে আন্তর্জাতিক কারাতে সেমিনার অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

টংগী হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে আন্তর্জাতিক কারাতে সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৩১ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টংগীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে রবিবার আন্তর্জাতিক কারাতে প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাপান কারাতে ফেডারেশনের চিফ রেফারি শিহান ইয়াসিতো সুজুকি এ কারাতে বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন। ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন গাজীপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ আতিকের সভাপতিত্বে সেমিনার পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই. কে.ইউ.বি এর সাধারণ সম্পাদক সেনসি আব্দুল্লাহ আল মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টংগীর সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহী, নূর মোহাম্মদ খান উচ্চ বিদ্যালয়ের পরিচালক খালেদুর রহমান রাসেল, জাহিদ হাসান,হারুন উর রশীদ, এমরান হোসেন, আব্দুস সালাম, সাঈদ মাহমুদ, বুলবুল আহম্মেদ, আবু তাহের,সাজ্জাদ নাদিম সাজু, মশিউর রহমান প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় মিস্টার শিহান গেনসিরিউ কারাতের নানা বিষয়ের উপর আলোচনাসহ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের কারাতে ক্লাবের ৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। পরে অংশ গ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জাপান থেকে আগত জাপান গেনসিরিউ ফেডারেশনেরর প্রধান প্রশিক্ষক শিহান সুজুকি।
উল্লেখ্য টংগীর হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকেই কারাতেসহ নানাবিধ সহশিক্ষা কার্যক্রমের ফলে সর্বমহলে সমাদৃত ও প্রশংসিত হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net