1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিএমপি থেকে শূন্যহাতে ফিরল বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

ডিএমপি থেকে শূন্যহাতে ফিরল বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্ণ হচ্ছে। দিবসটি উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সেই কর্মসূচির অধীনে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চাইতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে শূন্যহাতে ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এ বিষয়ে সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপির কাছে চিঠি দিয়েছিল বিএনপি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে দেখা করে সেই চিঠির আপডেট জানতে চান।

জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বিএনপির প্রতিনিধি দলকে বলেছেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অনুমতির বিষয়টি বিএনপিকে যথা সময়ে জানিয়ে দেয়া হবে।’

এ বিষয়ে বিএনপির প্রতিনিধিদলে থাকা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন–পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অনুমতির বিষয়টি পরে জানিয়ে দেবেন।’

প্রসঙ্গত আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্তি উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৭ ফেব্রুয়ারি সারা দেশে খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি চেয়ে মসজিদে মসজিদে দোয়া করা হবে। আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। পাশাপাশি সারা দেশ জেলা সদরে জনসভা করবে দলটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net