1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়িতে রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেন পুনরায় চালুর দাবিতে সড়ক অবরোধ মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

ফুলছড়িতে রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেন পুনরায় চালুর দাবিতে সড়ক অবরোধ মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩১০ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
উত্তরাঞ্চলের গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী তিস্তামুখ ঘাট হতে বন্ধ রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেন পুনরায় চালুর দাবীতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
তিস্তামুখ ঘাট উন্নয়ন কমিটির আয়োজনে রবিবার সকাল ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের তিস্তামুখ ঘাট এলাকায় ২ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ ও মানববন্ধন চলাকালে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা পরিষদের সদস্য শুক্কুর আলী ফিরোজ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম, প্রভাষক আবুল হাসনাত শফি, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম লোকাল, ফুলছড়ি বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি সাদেকুল ইসলাম তাঁরা, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ফুলছড়ি সিনিয়র মাদরাসার প্রভাষক আমিনুল ইসলাম, ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম কারী, হাসান মাহমুদ বিদ্যুৎ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তিস্তামুখ ঘাট হতে চলাচলকারী বন্ধ হয়ে যাওয়া রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেনটি অবিলম্বে পুনরায় চালুর জোর দাবী জানান। দাবী আদায় না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা জানান। মানববন্ধনে এলাকার রাজনৈতিক নেতৃবন্দ, বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net