1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোটে মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়: কাদের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

ভোটে মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়: কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৭৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতির প্রতি মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজনীতির প্রতি মানুষের আগ্রহ আরও বেশি হওয়া উচিত।

আজ মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অসুস্থ হয়ে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সচিবালয়ে যান ওবায়দুল কাদের। সেখানে তিনি গত শনিবার অনুষ্ঠিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের এত জনসমর্থন, সেখানে আরও বেশি ভোট আশা করেছিলাম। আওয়ামী লীগের যে ভোটের হার, সে তুলনায় উপস্থিতি আশানুরূপ নয়। দুই-তিন দিন ছুটি থাকার কারণেও অনেকে চলে (ঢাকার বাইরে) গেছেন। পরিবহন–সংকটও কিছুটা দায়ী।’

ওবায়দুল কাদের বলেন, আগেভাগে শঙ্কা তৈরির কারণেও কিছু মানুষের ভোটের প্রতি আগ্রহ কমতে পারে। এরপরও তিনি মনে করেন, একটি ভালো নির্বাচন হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে, এই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো জনমত সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য সংগঠন শক্তিশালী করা দরকার। আওয়ামী লীগ সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য অবিলম্বে কেন্দ্রীয় কমিটি বৈঠক করবে।

ওবায়দুল কাদের আরও বলেন, বর্তমানের ভুলগুলো ভবিষ্যতের নির্বাচনে এড়ানো যাবে। আর বিএনপির যে পারফরম্যান্স, তাতে তাদের ভোটের সংখ্যা একেবারে কম নয়। অনেক ভোট পেয়েছে। সেদিক থেকে তারা ভোটে একেবারেই ব্যর্থতার পরিচয় দিয়েছে, এমন নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নতুন অভিজ্ঞতা। প্রায়োগিক বাস্তবতায় কিছু ভুলত্রুটি থাকতে পারে। যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের অনেকের প্রতিক্রিয়া—খুব সহজে ভোট দিতে পেরেছেন। এত বড় এলাকা নতুন যেহেতু, দু-একটি জায়গায় ভুলত্রুটি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net