1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে অস্ত্র গুুুলি ও বোমাসহ ৩ ডাকাত গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম  ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

মাগুরার শ্রীপুরে অস্ত্র গুুুলি ও বোমাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩২৯ বার

মোঃ সাইফুল্লাহঃ মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রাম জামিরুলের বাড়ি থেকে দুইটি শাটারগান, ১০ রাউন্ড তাজা গুলি, ৫টি হাতবোমা ও একটি চাপাতি সহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ । বৃহস্পতিবার সন্ধ্যারাতে শ্রীপুর উপজেলার আমলসার গ্রাম থেকে শ্রীপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে-শ্রীপুর উপজেলা সদরের গোকুল বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস (৩০), একই উপজেলা সারঙ্গদিয়া গ্রামের শফিক মোল্ল্যার ছেলে বকুল মোল্লা (২৭) এবং আমলসার গ্রামের মাছিম শেখের ছেলে জামিরুল (২৮) ।
শ্রীপু থানায় ওসি মো: মাহাবুবুর রহমানের উপস্হিতিতে তাঁর অফিস কক্ষে রাত ৯ টার দিকে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম তারেক জানান, শ্রীপুরের কালিনগর গ্রামের রফিক নামে এক ব্যাক্তি ট্রাক ভাড়ার করার কথা বলে মোবাইল ফোনে রাজবাড়ির কালুখালি থানার মহিষাডাঙি গ্রামের বালু ব্যাবসায়ী পলাশ মন্ডলকে (২৪) তার এলাকায় আসতে বলে। রফিক পূর্ব পরিচিত হওয়ায় পলাশ তার বন্ধু মাজেদুলকে নিয়ে নান্নু নামের এক ব্যাক্তির ভাড়া মটর সাইকেলযোগে গতকাল বৃহস্পতি বার সন্ধ্যায় কালিনগর এলাকায় আসলে সন্ত্রাসীরা মোটর সাইকেলের চালক নান্নু, পলাশ ও মাজেদুলকে অপহরণ করে। পলাশকে শ্রীপুর উপজেলার আমলাসার ইউনিয়নের মাদিয়াপাড়া এলাকায় একটি বাগানে এবং নান্নু ও মাজেদুলকে আমলসার গ্রামের লিটন নামে এক ব্যক্তির বাড়িতে আটকে রাখে গ্রেপ্তারকৃত ডাকাতরা। এরপর তারা মোবাইল ফোনে পলাশের বাড়িতে চাঁদা দাবি করে। বিষয়টি পলাশের বাড়ির লোকজন শ্রীপুর থানা পুলিশকে জানায়।
বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর উপস্থিতি আাঁচ করতে পেরে সন্ত্রাসীরা অপহৃত পলাশকে সেখানে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী পলাশকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশকে খবর দেয়। এরপরে পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় আমলসার গ্রাম থেকে প্রথমে মিন্টু বিশ্বাস (৩০) কে গ্রেপ্তার করে। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ একই গ্রাম থেকে জামিরুল ও বকুল মোল্ল্যাকে গ্রেপ্তার করে। এ সময় একই এলাকার লিটনের বাড়ি থেকে মাজেদুল ও নান্নু নামে অপহৃত অপর দুই ব্যাক্তিকেও উদ্ধার করে পুলিশ।
শ্রীপুর থানার ওসি মাহাবুবুর রহমানআজ ২১ ফেেব্রুয়ারি দুপুরে জানাান গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত। শুধু ডাকাতি নয়, তারা অপহরণ করে মুক্তিপন আদায়, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। তাদের নামে বিভিন্ন থানায় ডাকাতি আপহরণ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের ঘটনায় একাধিক মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অপহরণ ও অস্ত্র আইনে পৃৃৃথক দুটি মামলা হয়েছে, মামলা নং ১১ ও ১২।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net