ঢাকা   ০৫:০৬:২৫ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মাগুরায় পদ পদবী পরিবর্তনের দাবীতে কর্মবিরতি শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহঃ পদ ও পদবী পরিবর্তনের দাবিতে মাগুরায় মঙ্গলবার সকাল থেকে তিনদিনের কর্মবিরতি শুরু করেছে কালেক্টরেটে কর্মরত অফিস সহকারীরা।

সরকারের বিভিন্ন বিভাগের কর্মচারিদের পদ ও পদবী পরিবর্তন করা হলেও কালেক্টরেটে কর্মরত অফিস সহকারিদের এই সুযোগ নেই। এতে করে বৈষম্যের শিকার হচ্ছে এমন দাবি করে মাগুরা জেলা ও উপজেলা প্রশাসনের অধিন কর্মরত শতাধিক অফিস সহকারী সকাল ৯ টা থেকে এই কর্মবিরতি শুরু করে। যা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি মাগুরা জেলা শাখার সদস্যরা কর্ম বিরতি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের করিডোরে অবস্থান নেয়। এ সময় তাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বক্তব্য রাখেন সাকির আহমেদ, ওলিয়ার রহমানসহ আরো অনেকে।

মাগুরার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি