1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ৩ দিন ব্যাপি কৃৃৃষি প্রযুক্তি মেলা শুরু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল  খুটাখালীতে বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে আটকে শ্রমিকের মৃত্যু মমতাজুল উলুম আলিম মাদ্রাসায় পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই  বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

মাগুরায় ৩ দিন ব্যাপি কৃৃৃষি প্রযুক্তি মেলা শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬০ বার

মোঃ সাইফুল্লাহঃ ১ ফ্রেব্রুয়ারী শনিবার থেকে মাগুরায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।

সকালে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা কালেক্টরেট মাঠে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে মেলা উপলক্ষে মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

মেলায় মোট ২০ স্টলে কৃষি প্রযুক্তির বিভিন্ন মাধ্যম এবং উত্পাদিত বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net