1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যক্ষ্মা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান কিশোরগঞ্জ সাংস্কৃতিক কর্মীদের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

যক্ষ্মা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান কিশোরগঞ্জ সাংস্কৃতিক কর্মীদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৩৫ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাটাব কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে রোববার সকালে শহরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাটাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন নাটাব জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান।

এতে যক্ষ্মা রোগের চিকিৎসা ও এ সম্পর্কিত বিষয়ে আলোকপাত করেন কিশোরগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিক ডেমিয়েন ফাউন্ডেশনের যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা এস. এম. আসাদুজ্জামান।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ ছড়াকার সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম জাহান, ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন প্রমুখ আলোচনায় অংশ নেন। সভায় নাটাবের পক্ষ থেকে যক্ষ্মা সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট ও বুকলেট সরবরাহ করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, যক্ষ্মার ভয়াবহতা বিবেচনায় রেখে এ রোগ প্রতিরোধে ও নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়। সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালগুলোতে এ রোগের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। কিন্তু জনসচেতনতার অভাবে অনেকেই এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net