1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যুবলীগ নেতাকে টাকার বিনিময়ে অপহরণ ও গুম করার প্রতিবাদে সোনাইমুড়ি থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

যুবলীগ নেতাকে টাকার বিনিময়ে অপহরণ ও গুম করার প্রতিবাদে সোনাইমুড়ি থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৪৫ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী চাটখিল খিলপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা নোমান পাটোয়ারী। নোমাম পাটওয়ারী সংবাদ সম্মেলন বলেন, রাতে আমাকে চোখ বেধে সোনাইমুড়ী থানা থেকে হত্যার উদ্দ্যেশে পুলিশের গাড়ীতে করে বিভিন্ন ব্রিক ফিল্ড ও নির্জন জায়গায় নিয়ে যায়। কিন্তু এলাকা বাসী থানা ঘেরাও করলে পরে পু্লিশ চাটখিল থানায় হস্তান্তর করে।

অপহৃত যুবলীগ নেতার পিতা ইউপি মেম্বার আব্দুর রহিম বলেন, আমার ছেলেকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে সোনামুড়ী থানার ওসি আব্দুস সামাদ হয়রানি মূলকভাবে হত্যার উদ্দেশ্যে নোয়াখালী আদালত প্রাঙ্গণ থেকে সকাল ১১ টায় জামিন থাকা শর্তেও তাকে অপহরণ করে নিয়ে যায়। কিন্তু রাত পর্যন্ত অপহরন বা আটক করার বিষয়ে ওসি আব্দুস সামাদ অস্বীকার করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় চাটখিল থানা থেকে রাত ১ টায় আমরা তাকে উদ্ধার করি।

এদিকে এলাকার হিন্দু সম্প্রদায়ের অনিল পাল বাবু জানান, সে এলাকার সকলের সাথে মিলে মিশে কাজ করে। তার অপহরণের বিষয়টি শুনে আমারা অবাক হয়ে যাই। আমাদের কাছে মনে হচ্ছে এটি একটি উদ্দ্যেশ্য মূলক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগ নেতা নোমান পাটোয়ারীর পিতা আব্দুর রহিম খোরশেদ মেম্বার, মা নিহার বেগম,স্ত্রী নুসরাত জাহান চৌধুরী,হিন্দু সম্প্রদায়ের অনিল পাল বাবু, অলক বাবু সহ এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য বুধবার সকাল ১১ টায় নোয়াখালী জেলা আদালত প্রাঙ্গণ থেকে সোনাইমুড়ী থানার ওসি অপহরণ করে হাত ও চোখ বেধে নিয়ে যায় সোনাইমুড়ী থানায়। পরে এলাকাবাসীর ও স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় তাকে চাটখিল থানা থেকে রাতে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net