1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রেষ্ঠ দাবি করে এক ওসির প্রচার, শ্রেষ্ঠ ওসির ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে চলছে শেষ দিনের আপিল শুনানি হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ ঈদগাঁওয়ে চোরাই গরুসহ কসাই গ্রেফতার কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল, মঞ্জুরুল মুন্সীর মনোনয়ন বাতিল “সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা “ নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের  সেমিনার অনুষ্ঠিত

শ্রেষ্ঠ দাবি করে এক ওসির প্রচার, শ্রেষ্ঠ ওসির ক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ২৭৮ বার

মাহবুবুর রহমান :
আইনশৃংখলায় বিশেষ অবদান রাখায় নোয়াখালীর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। কিন্তু গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি থেকে সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদকে জেলার শ্রেষ্ঠ ওসি বলে প্রচারণা চালানো হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রেষ্ঠ ওসি আরিফুর রহমান।

বুধবার দুপুরে এ ঘটনায় নিন্দা প্রকাশ করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, চট্টগ্রাম রেঞ্জ ও জেলায় আমি এবং আমার কোম্পানীগঞ্জ থানা শ্রেষ্ঠ হয়েছে। জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে আমি পুরষ্কার গ্রহণ করি। সোনাইমুড়ীতে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরষ্কার পান থানার এএসআই মো. আল আমিন। তার অনুপস্থিতিতে ওই সনদ গ্রহণ করেন ওসি আব্দুস সামাদ, কিন্তু তিনি শ্রেষ্ঠ ওসির কোন পুরষ্কার পাননি। এটা তাদের ভ‚ল প্রচার, না বুঝে ওই ফেসবুক ব্যবহারকারীরা এসব পোস্ট করছে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ পরে কথা বলবেন বলে কল কেটে দেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা গেছে, গত ২৪ ফেব্রæয়ারি সোমবার জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসারদের পুরুষ্কৃত করা হয়। এরপর Khorshed Alam, Apon Foysal, Nu Nu Shamim, Aziz Rahman Razu, MD Hasan Ozi, Mdsaiful Islam, মোঃ সোলাইমান হোসেন সুজন এইসব আইডি থেকে সোনাইমুড়ী থানার ওসিকে জেলার শ্রেষ্ঠ ওসি বলে প্রচারণা চালানো হচ্ছে।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটা প্রচার করা হচ্ছে তা ঠিক না। জেলার শ্রেষ্ঠ ওসি কোম্পানীগঞ্জের আরিফুর রহমান হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net