ঢাকা   ০১:৩৭:১১ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে ; গোলাম সারোয়ার কবীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৯৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিছু শ্রেনীর মানুষের কুচক্র ও হিংসা গণতন্ত্রের বাঁধা হয়ে দাড়াতে পারেনা। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে বুকে ধারণ করে উন্নত বাংলাদেশ গড়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার পাশে দাড়াতে হতে। সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে। বঙ্গবন্ধুর শততম বার্ষিকী ও মুজিব বর্ষে অঙ্গীকার করার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য সবাইকে আহবান করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার কবীর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রীনগরে এক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে কবীর একথা বলেন।
শুক্রবার বিকালে বাড়ৈখালী আইডিয়াল স্কুলের উদ্যোগে শ্রীধরপুর ডায়মন্ড ক্লাব মাঠে বিশিষ্ট সমাজসেবক বিদ্যালয়ের সভাপতি এনামুল হক বাচ্চুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সেলিম হোসেন তালুকদার, জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী বাবর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াছ, যুবলীগের সভাপতি মো. একলাস, শ্রীধরপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি মো. রনিসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি