1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আতিকের কার্যভার নেয়ার আগে উত্তরে মেয়রের দায়িত্বে জামাল মোস্তফা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল  খুটাখালীতে বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে আটকে শ্রমিকের মৃত্যু

আতিকের কার্যভার নেয়ার আগে উত্তরে মেয়রের দায়িত্বে জামাল মোস্তফা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের কার্যভার নেয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা।

এই দায়িত্ব দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে বুধবার স্বাক্ষরিত আদেশটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ২১(২) অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র কার্যভার গ্রহণ করা পর্যন্ত বর্তমান পরিষদের মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য মেয়রের সকল দায়িত্ব পালন করবেন।

ডিএনসিসির মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য কাউন্সিলন জামাল মোস্তফা।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তরে আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হয়েছেন, যিনি এর আগেও এই দায়িত্বে ছিলেন। দক্ষিণে মেয়র নির্বাচিত হয়েছেন শেখ ফজলে নূর তাপস।

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে। উভয় সিটিতেই বর্তমান ওয়ার্ড কাউন্সিলরের অনেকে পুনর্নির্বাচিত হয়েছেন। এ কারণে বর্তমান করপোরেশনের মেয়াদ শেষ না হলে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নিতে পারবেন না।

ফলে মেয়রের দায়িত্ব পেতে শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম এবং কাউন্সিলরদের প্রায় সাড়ে তিন মাস অপেক্ষা করতে হবে। উত্তরের মেয়র আতিকুল ইসলাম পদত্যাগ করে নির্বাচনে অংশ নেয়ায় ডিএনসিসি চলছে নির্বাচিত মেয়র ছাড়াই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net