1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আবারও কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক করিমগঞ্জ থানার নাহিদ হাসান সুমন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

আবারও কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক করিমগঞ্জ থানার নাহিদ হাসান সুমন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬০ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন। জানুয়ারি মাসে সার্বিক কর্মদক্ষতায় মূল্যায়নের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।

বুধবার অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন কে পুরস্কৃত করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন এবার নিয়ে দ্বিতীয় বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন। এর আগে গত অক্টোবর (২০১৯) মাসে তিনি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হন।

এছাড়া তিনি ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন। ঢাকা রেঞ্জ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন কে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পুরস্কৃত করেন।

চাঞ্চল্যকর মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং সহ কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন এসব পুরস্কার পেয়েছেন।

নাহিদ হাসান সুমন ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর করিমগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net