ঢাকা   ১২:৫১:৫৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

ঋণ পরিশোধে ব্যর্থ কুমিল্লায় ৪ হাজার ৩০৫ কৃষকের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :
কৃষিঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় কুমিল্লায় চার হাজার ৩০৫ কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করেছে সাতটি ব্যাংক। তাদের মধ্যে অনেকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। জেলা কৃষিঋণ মনিটরিং কমিটির জানুয়ারি মাসের মাসিক সভায় কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।

সূত্রমতে, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলা কৃষিঋণ কমিটির হিসাব অনুযায়ী ব্যাংক ভিত্তিক সার্টিফিকেট মামলার সংখ্যা ও অনাদায়ী টাকার পরিমাণ হচ্ছে সোনালী ব্যাংকের মামলা ১০০টি, টাকা ২৯ লাখ ৮৪ হাজার; জনতা ব্যাংকের মামলা ৭৭টি, টাকা ৯ লাখ ৩২ হাজার; অগ্রণী ব্যাংকের মামলা ১৭৭টি, টাকা ২৯ লাখ ৪৫ হাজার; বাংলাদেশ কৃষি ব্যাংকের মামলা ৩ হাজার ৯২৩টি, টাকা ১১ কোটি ২২ লাখ ৫৩ হাজার, রূপালী ব্যাকের মামলা ১৫টি, টাকা ১ লাখ ৪৭ হাজার, বিডিবিএল ব্যাংকের মামলা একটি, টাকা ১৩ লাখ ৮৭ হাজার। সোনালী ব্যাংক করপোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ও জেলা কৃষিঋণ মনিটরিং কমিটির সদস্য সচিব শাজাহান বলেন, কৃষি ঋণখেলাপিদের বার বার তাগাদা দেওয়ার পরও তারা ঋণ পরিশোধ করেননি। ঋণগ্রহীতাদের প্রতি আমরা আন্তরিক। ঋণ আদায়ে আমরা তাদের বার বার সুযোগ দেওয়ার পরও ঋণ পরিশোধ না করায় শেষ পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি