1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এবার সচিব হয়ে ঢাকা সফরে আসছেন শ্রিংলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী স্বপ্ন থমকে গেছে ক্যান্সারে, বাঁচতে চায় মাদ্রাসা ছাত্র জুনায়েদ ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ 

এবার সচিব হয়ে ঢাকা সফরে আসছেন শ্রিংলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি নিশ্চিত হয়েছে এরই মধ্যে। তার ঢাকা সফরের প্রস্তুতি চূড়ান্ত করতেই আগামী ২ মার্চ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

ঢাকা-নয়াদিল্লির একাধিক কূটনৈতিক সূত্র শ্রীংলার ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে। এই সফরের মাধ্যমে পররাষ্ট্র সচিব হিসেবে প্রথম ঢাকা সফরে আসছেন দেশের কূটনৈতিক অঙ্গনের পরিচিত মুখ এই ভারতীয়। এর আগে যে তিনি বাংলাদেশেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করে গেছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী আয়োজন ‘মুজিববর্ষে’র উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে আগামী ১৭ মার্চ। এই অনুষ্ঠানেরই প্রধান অতিথি করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ অনুষ্ঠানে উপস্থিতির বিষয়ে মোদি সবুজ সংকেত দিয়েছেন আগেই। তার সফরের প্রস্তুতির অংশ হিসেবেই পররাষ্ট্র সচিব শ্রিংলা আগামী ২ মার্চ ঢাকা সফরে আসছেন।

দুই কারণে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার আসন্ন ঢাকা সফর গুরুত্বপূর্ণ— এমন তথ্য জানিয়ে কূটনৈতিক সূত্রগুলো বলছে, শ্রীংলা এর আগে নয়াদিল্লির পক্ষে ঢাকার দূত ছিলেন। পররাষ্ট্র সচিব হিসেবে ২ মার্চের সফরই হবে ঢাকায় তার প্রথম সফর। আর এই সফরে শ্রিংলা যেমন নরেন্দ্র মোদির সফরের প্রস্তুতি নিয়ে কাজ করবেন, ঠিক তেমনি বাংলাদেশ-ভারত সম্পর্কের কোন কোন ইস্যুতে আগামী দিনগুলোতে উন্নয়ন ঘটবে, সে বিষয়েও প্রাথমিক কিছু কাজ সেরে যাবেন।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনীতিতে দক্ষ বলেই হর্ষ বর্ধন শ্রিংলাকে ভারতের পররাষ্ট্র সচিব পদে বেছে নেওয়া হয়— এমনটিই বলছে কূটনৈতিক সূত্রগুলো। তারা বলছে, জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে বিশ্বজুড়ে সমালোচনার শিকার হচ্ছে ভারত। তাই পররাষ্ট্র সচিব হিসেবে শ্রিংলার প্রধান দায়িত্ব এই দুই ইস্যুতে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে অবনতিশীল সম্পর্কের উন্নয়ন করা।

হর্ষ বর্ধন শ্রিংলাকে ২০১৬ সালের জানুয়ারিতে বাংলাদেশের ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই বছর তিনি ঢাকায় দিল্লির প্রতিনিধির সেই দায়িত্ব পালন করেছেন। এরপর তাকে যুক্তরাষ্ট্রে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় ভারত সরকার। সবশেষ গত ২৪ ডিসেম্বর তাকে পররাষ্ট্র সচিব হিসেবেই নিয়োগ দেওয়া হয়। ২৯ জানুয়ারি তিনি পররাষ্ট্র সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে বিজয় গোখালের স্থলাভিষিক্ত হন।

এর আগে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত শ্রিংলা ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন। পররাষ্ট্রমন্ত্রীর একান্ত ইচ্ছার পরিপ্রেক্ষিতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক প্রধানের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মজীবন শুরুর পর বাংলাদেশ, শ্রীলংকা, মিয়ানমার ও মালদ্বীপে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন হর্ষ বর্ধন শ্রীংলা। এছাড়াও, নেপাল ও ভূটানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনের সময় তিনি সহকারী সচিবের দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতা জোট সার্কের সহকারী মহাসচিব হিসেবেও তিনি কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net