1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, বাড়ীঘর ভাংচুর, লুটপাট - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, বাড়ীঘর ভাংচুর, লুটপাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৫৮ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে সদর উপজেলার চাপড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাতে পার্শবর্তী কংশি গ্রামের কিছুব্যক্তি মাইক্রোবাস যোগে চাপড়ী গ্রাম হয়ে শহরে যাচ্ছিল। এসময় চাপড়ী গ্রামের কয়েকজন ব্যক্তি চোর সন্দেহে গাড়ীর গতিরোধ করে। পরে তাদের মাঝে হাতা-হাতি হয়। বিষয়টি তখন স্থানীয়রা মিটিয়ে দিলেও গেল রাতে কংশি গ্রামের লোকজন চাপড়ী গ্রামে এসে হামলা চালায়। এসময় তারা ওই গ্রামের মালেক, আলাউদ্দিন, বাদশা, আফজাল হোসেন, হাসান মিয়া, আয়ুব হোসেনের বাড়ীসহ ১০ টি বাড়ী ও ২ টি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে নারীসহ ৩ জন আহত হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net