ঢাকা   ১২:৪২:০০ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

নির্বাচনে জিতলেও যে কারণে ৩ মাস পর দায়িত্ব পাবেন আতিক-তাপস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবদুল্লাহ মজুমদারঃ দায়িত্ব পেতে আরও ৩ মাস অ’পেক্ষা করতে হবে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসকে। আওয়ামী লীগের এ দুই মেয়রকে আইন অনুযায়ী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দায়িত্ব গ্রহণের জন্য অ’পেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনের (ইসি) একাধিক কর্মকর্তা জানান, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তরে ভোট হওয়ার পর ১৪ মে প্রথম সভা হয়। সেই হিসাবে ২০২০ সালের ১৩ মে পর্যন্ত বহাল থাকবে আগের নির্বাচিতরা।২০১৫ সালের ২৮ এপ্রিল উত্তরের মতো ঢাকা দক্ষিণ সিটিতেও ভোট হয়েছিল, তাতে মেয়র হোন সাঈদ খোকন। তার কর্পোরেশনে প্রথম সভা হয় ১৭ মে, অর্থাৎ তার মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। দুই সিটির নব নির্বাচিতদের নাম, ঠিকানাসহ ফলাফল গেজেট আকারে প্রকাশের ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ইসির অনুমোদনের জন্য চলতি স’প্ত াহে পাঠানো ‘হতে পারে। এরপর শপথ আয়োজনের বি’ষয়টি স্থানীয় সরকার বিভাগ দেখবে।আইনি বাধ্যবাধকতার কারণে আতিক উত্তরের মেয়র পদ ছেড়ে নতুন নির্বাচনে অংশ নিয়ে পুনর্নিবাচিত হন। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, দক্ষিণের নবনির্বাচিত মেয়রের দায়িত্বকাল কখন শুরু হবে, তা পরিষ্কার।বর্তমান মেয়র মেয়াদ শেষ হওয়ার পরেই নতুন নির্বাচিত মেয়র দায়িত্ব নেবেন। সেক্ষেত্রে সাঈদ খোকনের মেয়াদ শেষে দায়িত্ব নেবেন শেখ ফজলে নূর তাপস। হেলালুদ্দীন বলেন, ‘আমা’র মনে হয় সবাইকে মে মাস পর্যন্ত অ’পেক্ষা করতে হবে। এর আগে গেজেটের পর শপথ হয়ে থাকলেও অসুবিধা নেই।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি