1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশকে মারলে জেল, সাংবাদিককে মারলে কেন নয়: তাবিথ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

পুলিশকে মারলে জেল, সাংবাদিককে মারলে কেন নয়: তাবিথ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫২৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকার দুই সিটি নির্বাচনের দিনে পুলিশের গায়ে হাত দেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হলেও একই দিনে সাংবাদিকদের ওপর হামলা ও রক্তাক্ত করার অপরাধে কাউকে গ্রেফতার করা হয়নি। এ নিয়ে প্রশ্ন তুলে ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, এমনটি কোনো সভ্য দেশে হতে পারে না।

বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশান ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এতে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনও। সিটির ভোট নিয়ে বিএনপির দুই মেয়রপ্রার্থীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তাবিথ আউয়াল বলেন, নির্বাচনের দিন কেবল বিএনপির নেতাকর্মী বা সমর্থক হামলার শিকার হননি। ওই দিন নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত বেশ কয়েকজন সাংবাদিক আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে।

সংবাদ সম্মেলনে ভোটের দিনে নানা ধরনের অনিয়ম, কারচুপি ও পুলিশি হয়রানির অভিযোগ করে তার পক্ষে সংগৃহীত তথ্য-উপাত্ত তুলে ধরেন তাবিথ আউয়াল। পাওয়ারপয়েন্টের মাধ্যমে সাংবাদিকদের সামনে সব কিছু তুলে ধরেন তিনি।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, বরকতউল্লাহ বুলু, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্যফ্রন্টের দফতরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net