1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেনী ডায়াবেটিস হাসপাতাল থেকে সু-কৌশলে ব্যাগ নিয়ে পালিয়ে গেল চোর, ধরিয়ে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ

ফেনী ডায়াবেটিস হাসপাতাল থেকে সু-কৌশলে ব্যাগ নিয়ে পালিয়ে গেল চোর, ধরিয়ে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৪৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: গত সোমবার (২৭ জানুয়ারি) ফেনী ডায়াবেটিস হাসপাতাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফাহমিদা নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক নারীর নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সহ একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। এঘটনায় ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি ওই নারী। যদি কোন ব্যক্তি ওই চোরের সন্ধান দিতে পারেন তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ফাহমিদা নামে ওই নারী ফেনীর মিজান রোডে তার খালার বাসায় রিক্সােযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে হক টাওযারের সামলে পৌঁছলে পেছন থেকে একটি সিএনজি ওই রিক্সাটিকে ধাক্কা দিলে তিনি রিক্সা থেকে পড়ে গিয়ে গুরতর আহত হন। এসময় তিনি অজ্ঞান হয়ে যান। ছবির এই লোকটি উনাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাশ্ববর্তী ফেনী ডায়াবেটিস হাসপাতালে নিয়ে যান। এসময় নিজেকে আহত ওই নারীর আত্মীয় পরিচয় দিয়ে উনাকে হাসপাতালের ইমার্জেন্সী বিভাগে পাঠিয়ে সু-কৌশলে নিচে যাওয়ার কথা বলে নারীর সাথে থাকা কাপড়ের ব্যাগটি হাসপাতালের রিসেপশনে রেখে হাতব্যাগটি (ভ্যানিটি ভ্যাগ) নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। অভিযোগ সূত্রে আরো জানা যায়, হারিয়ে যাওয়া ওই ব্যাগে একটি স্বর্ণের চেইন, দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের নাকফুল, নগদ পাঁচ হাজার টাকা, দু’টি অ্যানড্রয়েড মোবাইল, স্মার্ট এনআইডি কার্ড সহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। পরে ফেনী মডেল থানা পুলিশ হাসপাতালের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তার ছবি সনাক্ত করার চেষ্টা করছে। এনিয়ে পুলিশ প্রশাসন বেশ তৎপর রয়েছে। ছবির এই ব্যক্তিকে কেউ ছিনতে পারলে নিকটস্থ থানা অথবা ফেনী মডেল থানায় যোগাযোগ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। অথবা নিচের নম্বরটিতে যোগাযোগ করতে পারেন ০১৮২৫৩৮৯৫৭০ ( মোজাম্মেল হোসেন রিয়াজ, ভুক্তভোগির স্বামী)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net