1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ মুসল্লীর উপস্থিতিতে শুরু হয়েছে কাদিয়ানি বিরোধী সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

লক্ষ মুসল্লীর উপস্থিতিতে শুরু হয়েছে কাদিয়ানি বিরোধী সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৯০ বার

মাহামুদুল হাসান হৃদয় (নারায়নগঞ্জ) : আহমদীয়া মুসলিম জামাতকে (কাদিয়ানী সম্প্রদায়) রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণায় সংসদে আইন পাসের দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার ইসলামী মহাসম্মেলন নির্ধারিত সময়ে শুরু করেছে৷

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শুরু হওয়া সমাবেশস্থল নারায়নগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের মাঠ হলেও আশপাশের সব সড়ক বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকা থেকে আসতে থাকা খন্ডখন্ড মিছিলের কারনে।

সম্মেলনকে কেন্দ্র করে চাষাঢ়ায় বাঁশের লাঠি হাতে অবস্থানে রয়েছে মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত কর্মীরা।

অপরদিকে তাদের এই সম্মেলনকে ঘিরে নারায়ণগঞ্জে বসবাসরত আহমদীয়া সম্প্রদায়ের পরিবারগুলোর মধ্যে চরম ভীতি বিরাজ করছে। সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য শহরের বিভিন্ন সড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা-বাহিনীর সদস্যরা। আহমদীয়া মুসলিম জামাতের মসজিদের নিরাপত্তা বসানো হয়েছে পুলিশি প্রহরা।

বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মীরা৷ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব বলেছেন, ‘নারায়ণগঞ্জ থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন শুরু হয়েছে৷ এ আন্দোলন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যাবে৷ আমরা চাই কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে৷ আর যারা কাদিয়ানীদের পক্ষে কথা বলবে তারাও কাফের৷’

অন্যান্য বক্তারা বলেন, ‘তিন মাসের মধ্যে সংসদে আইন পাসের মাধ্যমে কাফের ঘোষণা করতে হবে৷ আমাদের এ আন্দোলন অনেক দিনের৷ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে আন্দোলন আরো বেগবান হবে৷’ প্রধান বক্তা হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফি এখনও সম্মেলনে উপস্থিত হননি৷

আরও বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামীর মহাসচিব জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামীর ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাশেমী, সাইদুর রহমান, আব্দুল হামিদ, আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মিজানুর রহমান চৌধুরী, নূরুল ইসলাম জিহাদী, আবদুল্লাহ মুহাম্মদ হাসান, জুনায়েদ আল হাবীব, ইমাদুদ্দীন, আবদুল বারী, আশরাফ আলী, আবদুল কুদ্দুস, তাফাজ্জুল হক, নূরুল ইসলাম ওলিপুরী, মুহাম্মদ ওয়াক্কাস, আশেকে এলাহী, আব্দুল হাই মেশকাত, মুহাম্মদ ইসহাক, মামুনুল হক, নজরুল ইসলাম কাশেমী, ওবায়দুর রহমান খাঁন নদভী, মাহবুবুল হক কাশেমী, শফিকুল ইসলাম, আবদুল আউয়াল, আবদুল কাদির, আবু তাহের জিহাদী প্রমুখ।

এই সম্মেলনকে সফল করতে আয়োজকরা স্থানীয় সংসদ সদস্য, রাজনীতিবিদদের সাথে বৈঠকের পাশাপাশি বিভিন্ন এলাকায় সমাবেশ করেছেন। এছাড়া বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়েছে।

এদিকে নারায়নগঞ্জ পুলিশ সুপার হাযেদুল আলম নারায়গঞ্জবাসীর প্র‌তি ধর্মীয় ব্যাপারে সকলকে শান্ত থাকার অনু‌রোধ জানিয়ে আশ্বস্ত করে বলেছেন, শঙ্কা ও আতঙ্কের কিছু নেই। আ‌মি অনু‌রোধ কর‌বো, সকলেই সুন্দর ভাবে যার যার ধর্ম পালন করবেন। অরাজকতা কোন ভাবেই ‌কোন ধর্ম গ্রহণ করে না। তাই কোন ধরণের অরাজকতা করবেন না। অ‌ন্যের প্র‌তি শ্রদ্ধাশীল হ‌বেন।

তিনি গনমাধ্যমকে জানান,আয়োজকদের সাথে কথা বলেছি। কোন ধরণের ধর্মীয় উন্মাদনা ও বিশৃঙ্খলা যাতে না হয়, সেই বিষয়টি তাঁরা দেখবেন। আমাদের পক্ষ থেকে সর্তক অবস্থান থাকা হবে। যেহেতু বিজ্ঞ আলেমরা আসবেন, তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে তো হবেই। তাই পুলিশ-প্রশাসনের লোকজন থাকবেন।

সন্মেলনকে কেন্দ্র করে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন৷ তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি কিংবা কোন উস্কানিমূলক বক্তব্য যাতে প্রদান করা না হয় সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে৷ সমাবেশ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ জনসাধারণের চলাফেরায় যাতে কোন বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ রাখছে পুলিশ৷ সর্বোপরি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net