1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলায় বয়লার বিস্ফোরণে নিহত১ আহত ৬ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন 

হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলায় বয়লার বিস্ফোরণে নিহত১ আহত ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২৬ বার

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম: হবিগঞ্জ – নবীগঞ্জ থেকে:
নবীগঞ্জে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নাসির মিয়া (৩৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ছয় জন। গতকাল বুধবার সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ টেকাদীঘি অটো রাইচ ও বয়লার মিল এ ঘটনাটি ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে নবীগঞ্জ শহরতলীর ওসমানী রোডস্থ টেকাদীঘি অটো রাইস মিলের বয়লার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ওই বয়লারের শ্রমিক নাসির মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত আরো ছয় জন। বিকট শব্দে আতংকিত হয়ে যান পুরো শহরের মানুষ। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন আব্দুল কাদির (৩৯),নিতাই দাশ(৪০),মিলন দাশ (৪৬),সাফিকুর রহমান (৩৫), শ্রীকান্ত দাশ (৪০),বয়লারের পাশের বাসার বিনা দাশ (৪০) ।

নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতাহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নিবার্হী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, পৌরসভার মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরীসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net