ঢাকা   ০৩:৫৯:০৩ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

আরব আমিরাতে মেয়র মিজানুর রহমানকে সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা :
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমানকে সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশী প্রবাসীরা। UNDP কর্তৃক আয়োজিত World Urban Forum সম্মেলনে অংশগ্রহণ উপলক্ষে পৌর মেয়র মিজানুর রহমান এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের হুদাইবিয়া হোটেলে এ জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করেন, সংযুক্ত আরব আমিরাস্থ চৌদ্দগ্রাম প্রবাসী ফোরাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান আকর্ষণ ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। আরব আমিরাত প্রবাসী মোঃ হেলাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর পৌর মেয়র দেওয়ান অাহমেদ, বরুড়ার পৌর মেয়র এ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলার আওয়ামী লীগ নেতা ইদ্রিস মিয়াজি, সাপ্তাহিক আমাদের প্রত্যাশার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আব্দুল জলিল রিপন, উপজেলা যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সোহাগ মাহমুদসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি