1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় দেশে ফিরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন নাঙ্গলকোটের প্রবাসী মুরাদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

কুমিল্লায় দেশে ফিরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন নাঙ্গলকোটের প্রবাসী মুরাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩০৯ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোটের ফয়েজ উল্লাহ মুরাদ (২২) নামক এক মালেয়শিয়া প্রবাসী দেশে ফিরে বাড়ি পৌঁছার আগেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২:১০ঘটিকার দিকে লাকসাম বাইপাস এলাকায় এঘটনা ঘটে। ওই প্রবাসী তরুণ নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের কাজীর জোড়পুকুরিয়া গ্রামের মাওলানা আলী হোসেনের ছেলে।
ক্ষতিগ্রস্ত প্রবাসী ফয়েজ উল্লাহ মুরাদ জানান, আজ মঙ্গলবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সকাল ৭:০০ ঘটিকায় আল বারাকার একটি বাসযোগে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় তার পাশের সিটে বসা ৪৫বছর বয়স্ক একজন অজ্ঞাত লোক (প্রতারক) কথা বলতে বলতে তার সাথে সখ্য গড়ে তুলে। ওই প্রতারক ওমান থেকে ফিরেছেন বলে তাকে জানান। একপর্যায়ে মুরাদ অজ্ঞান হয়ে পড়েন।
বাসটি দুপুর ১২:১০ঘটিকার দিকে লাকসাম বাইপাস এলাকায় পৌঁছলে প্রতারক লোকটি মালামালসহ মুরাদকে গাড়ি থেকে নামিয়ে পাশ্ববর্র্তী একটি হোটেলে নিয়ে তাকে কোল্ডড্রিংকস খেতে দেন। কিছুক্ষণ পর লাকসাম বাইপাস হাউজিং এস্টেট মসজিদের সামনে নিয়ে মুরাদকে ফ্রেশ হতে বলে। সরল বিশ্বাসে মুরাদ ফ্রেশ হতে গেলে প্রতারক লোকটি অত্যন্ত সুকৌশলে তার মালামালের ব্যাগ ও হ্যান্ডব্যাগ নিয়ে যায়। ওই প্রতারক মুরাদের নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, অন্যান্য মালামাল ও ভিসা, পাসপোর্ট ও টিকেট নিয়ে যায়।
প্রবাসী ফয়েজ উল্লাহ মুরাদ জানান, ৪৫ দিনের ছুটি নিয়ে তিনি বিয়ে করার উদ্দেশ্যে দেশে ফিরেন। কিন্তু ভিসা, পাসপোর্ট, টিকেট, নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল হারিয়ে তিনি সর্বশান্ত। এবিষয়ে তিনি মসজিদের ভিডিও ফুটেজ সংগ্রহ করে থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net